নির্বাচন কমিশনের সংলাপের চিঠি দেওয়া সরকারের নতুন কৌশল: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন কমিশনের সংলাপের চিঠি দেওয়া সরকারের নতুন কৌশল: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ

 

নির্বাচন কমিশনকে দিয়ে রাজনৈতিক দলকে সংলাপের চিঠি দেওয়া সরকারের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হবে। নির্বাচন কমিশন দিয়ে চিঠি সরকারের নতুন কৌশল, কমিশনের কোন ক্ষমতা নাই কিছু করার। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তাই আসল জায়গায় কাজ করুন। নিরপেক্ষ সরকারের ঘোষনা দিতে হবে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নতুন খেলায় নেমেছে। মুখে গনতন্ত্র ও ভোটের কথা বলবে আর প্রশাসনকে যেভাবে বলবে সেভাবে চলবে। আবারও একই পায়তারা করছে। পশ্চিমা বিশ্ব আগের মতো নির্বাচন চায় না।

তিনি বলেন, বিএনপিকে নয় জনগণকে ক্ষমতায় আসতে দেয়ার সুযোগ করতে হবে। মানে তত্বাবধায়ক সরকার মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাড়াতে হবে।

দ্রব্যমূলের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, সরকার প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, বিশ্বে দাম কমলেও দেশে কমে না, সব চুরি করার কারণে।

বিএনপির মহাসচিব বলেন, আজকে যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা ভয়ংকর মিথ্যা ইতিহাস দিক্ষা দিচ্ছে। স্বাধীনতার চেতনা কি চুরি করা? লুট করে ভোট কেড়ে নেয়া? সিন্ডিকেট করে রমজানে পণ্যের মুল্য বৃদ্ধি করা? সেদিন আওয়ামী লীগের রাজনৈতিক শুন্যতা ও ব্যর্থতার কারনেই ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে গণহত্যা ঘটেছিল।

প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার চেতনা আজ ধূলিসাৎ করে দিয়েছে বর্তমান সরকার। একটি মহলের স্বার্থ রক্ষা করতে জনগনের আশা আকাঙ্খা লুট করছে আওয়ামী লীগ সরকার। আজীবন ক্ষমতায় থাকতে গণহত্যা করেছে। ভোটের অধিকার সব জায়গায় কেড়ে নিয়েছে সরকার। ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় সিন্ডিকেট করে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনা ও গনতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বিএনপি উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন আরো বেগবান করতে হবে ও স্বৈরাচারী সরকারকে বিদায় করতে বাধ্য করতে হবে এবং জনগণ তাই আওয়াজ তুলেছে। মুক্তিযুদ্ধের দল হিসেবে বিএনপিকে দায়িত্ব বেশি নিতে হবে। সবচে বড় চ্যালেঞ্জ গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।

স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, বিএনপি ধোঁকাবাজির রাজনীতি করে না, যা বলে তাই করে। বিএনপি মানুষের জন্য কাজ করে। দেশের মানুষের টাকা কেনো লুটপাট করে পাচার করা হচ্ছে? এমন স্বাধীনতা চায়নি বাংলার জনগন। স্বাধীনতার উদ্দেশ্য ও আদর্শ আবারও প্রতিষ্ঠা করতে হবে।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাকশালি কায়দায় সবাইকে কারাগারে বন্দি করে নির্যাতন চালাচ্ছে সরকার। আবারও দেশে গনতন্ত্র ফিরিয়ে আনা হবে তারেক রহমানের নেতৃত্বে।

স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আগামী নির্বাচনে ভোট ছাড়া ক্ষমতায় এসে বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত লিপ্ত সরকার। এটা জনগণ হতে দিবে না। আগামী নির্বাচন হতে দেয়া হবে না। সবাইকে এক থাকতে হবে।

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী সঞ্চালনায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শাজাহান ওমর, আহমেদ আজম খান, এজএড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ