নির্বাচন কমিশন এখনো জনআস্থা অর্জন করতে পারেনি : সাইফুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন কমিশন এখনো জনআস্থা অর্জন করতে পারেনি : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন এখনো জনআস্থা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতে অবাধ, গণতান্ত্রিক পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ভেঙে পড়া নির্বাচনব্যবস্থার প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনাই নির্বাচন কমিশনের প্রধান কাজ। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাশিত নির্বাচন করা যাবে না। তাই এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দিনব্যাপী নির্বাচনী কর্মশালায় এসব কথা বলেন তিনি। পার্টির নির্বাচনসংক্রান্ত কমিটির প্রধান আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তৃতা করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম ও এমডি ফিরোজ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, সালাউদ্দিন, অ্যাডভোকেট ফায়েজুর রহমান মনির, মোহাম্মদ আলী, জামাল সিকদার, হীরালাল দাস, চুন্নু সিকদার প্রমুখ।

কর্মশালায় সাইফুল হক বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) কারণে নির্বাচনে টাকার খেলা বেড়ে যাবে। নির্বাচনে ধর্মীয় অনুভূতির ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ এবং পেশিশক্তির ব্যবহার সম্পূর্ণ বন্ধে সার্বিক ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।

নির্বাচনী অংশগ্রহণকারী প্রার্থীদের জামানতের পরিমাণ ও সর্বোচ্চ ব্যয়সীমা বৃদ্ধির সিদ্ধান্তের গ্রহণযোগ্য নয়। জমানত ও ব্যয়সীমা কমিয়ে আনতে হবে।’ তিনি আরপিওর সব অগণতান্ত্রিক ধারা ও বিধি-বিধান বাতিল করার দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ