নির্বাচন ঘিরে সহিংস ঘটনার তদন্ত করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন ঘিরে সহিংস ঘটনার তদন্ত করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪ ১১:২১ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
৭ই জানুয়ারী তামাশার নির্বাচনের পূর্বাপর সহিংস ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও ব্যাপকভাবে আক্রমণের শিকার হয়েছে। তাদের ওপর চলেছে বর্বর নিপীড়ণ—নির্যাতন। দেশের অনেক জায়গায় রক্তের হোলিখেলায় মেতে উঠেছিল আওয়ামী সন্ত্রাসী ক্যাডার’রা।
তথাকথিত ডামি নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট, গুরুতর জখম, এলাকা ছাড়ার হুমকিসহ নিপীড়ণ—নির্যাতন সরেজমিনে তদন্ত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে আগামী ১০ (দশ) দিনের মধ্যে একটি লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবরে বিএনপি’র কেন্দ্রীয় দফতরে জমা দিবে।
তদন্ত কমিটি নিম্নরুপ
ক) এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী — আহবায়ক
ভাইস চেয়ারম্যান—বিএনপি
খ) অধ্যাপক ড. সুকোমল বড়–য়া — সদস্য
সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল
গ) বিজন কান্তি সরকার — সদস্য
সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল
ঘ) ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল — সদস্য
সাবেক সাধারণ সম্পাদক, সুপ্রীম কোট বার এ্যাসোসিয়েশন
এবং সদস্য, জাতীয় নির্বাহী কমিটি—বিএনপি
ঙ) অমলেন্দু দাস অপু — সদস্য
ধর্ম বিষয়ক সহ—সম্পাদক (বিএনপি)
চ) জয়ন্ত কুমার কুন্ডু — সদস্য
সহ—সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)—বিএনপি
ছ) অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী — সদস্য
সদস্য—জাতীয় নির্বাহী কমিটি (বিএনপি)
জ) রমেশ দত্ত — সদস্য
সদস্য—জাতীয় নির্বাহী কমিটি (বিএনপি)
ঝ) এলবার্ট ডি কস্টা — সদস্য
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি—জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি
ঞ) এস এন তরুণ দে — সদস্য
সদস্য সচিব, হিন্দু—বৌদ্ধ—খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
ট) পার্থ দেব মন্ডল — সদস্য
সহ—তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক—জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি


 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ