নির্বাচন নয়, সুস্থ হলে খালেদাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন নয়, সুস্থ হলে খালেদাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ

 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুস্থ হলে খালেদা জিয়াকে বাকি সাজা খাটতে কারাগারে যেতে হবে। তিনি নির্বাচন করতে পারবেন না। খালেদা জিয়া অসুস্থ, তাই তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। 

রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, ‘নৈতিক স্খলনের জন্যে কেউ যদি দুই বছর বা তার বেশি দণ্ডপ্রাপ্ত হন, তবে তিনি নির্বাচন করতে পারবেন না। সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই। তারেক রহমানও সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

জামায়াতে ইসলামীর বিচারের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বিচার করার পরে যতক্ষণ পর্যন্ত রায় না হয়, দোষী সাব্যস্ত না করা হয়, ততক্ষণ পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে দল হিসেবে বিচার করার জন্য আইন সংশোধন প্রক্রিয়া চলমান। সংশোধনের জন্য যে আইন সেটি কিছুদিনের মধ্যে কেবিনেটে যাবে। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে দল হিসেবে বিচার করার জন্য যথেষ্ট তথ্য-উপাত্ত আছে। বিচার করার পরেই বলা যাবে তারা দোষী কি না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ