নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কৃষিবিদ পলাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ৮, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ৮, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে দড়িকান্দি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
মেহেদী হাসান পলাশ বলেন, নির্বাচন নিয়ে আজ ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি, এই অন্তর্বর্তী সরকার অতি শিগগির নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে। এরপর জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দেবে না।
এসময় তিনি আরও বলেন,’স্থানীয় নির্বাচন নয় অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে।
দরিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল করিম চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সেন্টু মাস্টারের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসা, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ-সভাপতি আব্দুল আইয়ুম, এডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, সাখাওয়াত হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল করিম, তাইবুর হাসান মাসুম, নজরুল ইসলাম, স্বপন সিকদার, সাংগঠনিক সম্পাদক-সেলিম সুক্রি, উপজেলা যুবদলের সভাপতি হারুন আর রশিদ।
আরও উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, ধর্ম সম্পাদক খলিলুর রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ রুস্তম মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, আলী কাওসার জামান, শ্রমিক দল নেতা সাইফুল ইসলাম নয়ন, যুবদল নেতা আতিকুর রহমান লিটন, আবু কালাম, এসএম জনি, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন লিটন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ