নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ মানবে না: টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ মানবে না: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৮, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৮, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন ।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ১২ নং মাহমুদনগর ইউনিয়ন বিএনপি এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে এদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ও মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই রক্ত কখনোই বৃথা যাবে না।

সুলতান সালাউদ্দিন বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। এদেশের সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা এবং আগামীতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে চলেছে।

টুকু বলেন, আওয়ামী লীগের গুন্ডাবাহিনী একটি ইফতার মাহফিলও করতে দেয়নি। হামলা চালিয়ে পন্ড করেছে ইফতার আয়োজন। দলের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা করেছে তারা। পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে। বহু প্রাণও ঝরেছে। স্বৈরাচারী খুনী শেখ হাসিনার আমলে দীর্ঘবছর বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানী করা হয়েছে। হামলা, মিথ্যা মামলা দিয়ে বিএনপি’র হাজার নেতাকর্মীদের কারাবরণ করতে হয়েছে।

‘বর্তমানের এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিগত স্বৈরাচারী সরকার জনগণের ট্যাক্সের ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এ টাকা বাংলাদেশে থাকলে এ দেশের মানুষের উপকার হতো। এ দেশের জনগণ এই ভূখণ্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে একটি জনবান্ধন সরকার ঠিক করবেন। যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে।’

তিনি আরও বলেন, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক সংকট, অস্থিতিশীল পরিস্থিতি পতিত স্বৈরাচার ও মাফিয়া সরকারের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে সবাইকে সতর্ক থাকতে হবে। তাই আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আদায় করে অংশগ্রহণ মূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যূত্থানের অনেক পূর্বেই ৩১ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছেন। তাই রাজনীতির নতুন বন্দোবস্ত এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রতি জনগণের আস্থা আবারও প্রতিপালিত হবে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ষড়যন্ত্র কিন্তু চলমান রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনো স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু , টাঙ্গাইল সদর উপজেলা সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ