নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস জনগণ বিশ্বাস করে না: মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস জনগণ বিশ্বাস করে না: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

 

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস জনগণ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সরকার গঠনের চার বছর পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শুক্রবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘আসলে প্রধানমন্ত্রী গতকাল কতগুলো কথা বলেছেন। আগামী নির্বাচন নিরপেক্ষ হবে বলে তিনি আশ্বাস দিতে চান। আমরা তো একটা নয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন আমরা আগেও দেখেছি। ২০১৪-তে এ দেশের মানুষ নির্বাচন বয়কট করেছিল। ১৫৩টা আসনে-যে সংখ্যাগষ্ঠিতায় সরকার গঠন করা যায়-বয়কট হয়েছিল। জনগণ ভোট দেয় নাই, প্রার্থীও কেউ দাঁড়ায়নি আওয়ামী লীগ ছাড়া। সেটাতে গায়ের জোরে আওয়ামী লীগ সরকার গঠন করে। ২০১৮ সালের নির্বাচন শুধু আমরা নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত যে, দিনের ভোট রাতে ডাকাতি হয়েছে। জাপানি রাষ্ট্রদূত এ কথা নিজে বলেছেন। সুতরাং এই প্রধানমন্ত্রী যিনি একটা বয়কটের সরকারের প্রধানমন্ত্রী এবং আরেকটা রাতের ভোট ডাকাতির প্রধানমন্ত্রী-উনি কি বললেন আগামী নির্বাচন সম্পর্কে আমরা কেন এ দেশের জনসাধারণ কেউ তা বিশ্বাস করে না।’

সংবাদ সম্মেলনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোক করার বিষয়ে নিন্দা জানাতে ডাকা হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, এজে মোহাম্মদ আলী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ব্যারিস্টার কায়সার কামাল, মীর সরফত আলী সপু, আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ