নির্বাচন প্রতিহতের চেয়ে ভোট বর্জনে গুরুত্বারোপ করা হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের চেয়ে ভোট বর্জনকে গুরুত্বারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।
তিনি বলেন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে বিএনপি। অসহযোগ আন্দোলন শান্তিপূর্ণভাবে পালন করেই সরকারকে বার্তা দেয়া হয়েছে ।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জয়নাল আবদিন ফারুক বলেন, গণসংযোগ কর্মসূচিতে সারাদেশে ভালো সাড়া পাওয়া যাচ্ছে, জনগন ভোট কেন্দ্রে যাবে না।
সরকার আবারো ১৪ এর মত ভোটবিহীন নির্বাচন করে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। কিন্তু দেশের মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে। তারা ভোটকেন্দ্রে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ওলামা দলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ. শামীম ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলমগীর হোসেন খলিলি, ওলামা দল ঢাকা মহানগর উত্তরের আহবায় ক জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ কাজী নাসিরসহ ওলাম দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ