নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না: নুরুল হুদা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না: নুরুল হুদা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৩, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৩, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড চলাকালে তিনি এই মন্তব্য করেন।

শুনানির এক পর্যায়ে বিচারক সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেন, ‘আপনি কি শপথ ভঙ্গ করেছেন?’ জবাবে তিনি বলেন, ‘না, শপথ ভঙ্গ করিনি।’

এ সময় তিনি বলেন, ‘৫ জন লোক নিয়ে নির্বাচন কমিশন।

১৬ লাখ জনবল নিয়ে নির্বাচন পরিচালনা করা হয়। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন দেখার সুযোগ নেই।’ তখন বিচারক বলেন, ‘আপনি তো শপথ নিয়েছেন, ফেয়ার ইলেকশন দেবেন। ভোটের অনিয়মের কারণে আপনি কী ব্যবস্থা নিয়েছেন?’ তখন তিনি বলেন, ‘রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন।

হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারেন। নির্বাচন কমিশন কিছু করতে পারে না। নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ