নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

 

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হলে প্রশাসন ও কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন।

আজ সোমবার সকালে নরসিংদী-১ সদর আসনের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণা শুরুর আগে তিনি এই মন্তব্য করেছেন।

খায়রুল কবির খোকন বলেন, মনোনয়ন দেয়ার পর থেকেই দেশের জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমরাও ঘোষণা দিয়েছি নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, দানবীয়-মাফিয়া সরকারের পতন হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি তারা পক্ষপাতিত্ব করে কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়, তবে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।

এসময় জেলা বিএনপি, শহর বিএনপি, চিনিশপুর ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্তির পর আজ থেকে সদর আসনের ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কার্যক্রম শুরু করেন খায়রুল কবির খোকন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ