নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচালে ষড়যন্ত্র চলছে: প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচালে ষড়যন্ত্র চলছে: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ

 

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও ষড়যন্ত্র চলছে। সংস্কার প্রস্তাবের নামে অবাস্তব ও জনসম্পৃক্তহীন ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য, দ্বন্দ্ব, ফ্যাসাদ ও অন্তর্ঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হচ্ছে।

বুধবার বিকালে ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন বিএনপির কর্মী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলসিন্দুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী-সমাবেশ বিপুলসংখ্যক জনগণের উপস্থিতিতে বিশাল গণসমাবেশে পরিণত হয়।

সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, আবদুল ওয়াহেদ তালুকদার, আবুল হাসিম, সোলায়মান সরকার, গাজিউর রহমান, জাকিরুল ইসলাম টোটন, হুমায়ূন কবীর, আবদুল মোমেন সুমন, বিএনপি নেতা আবদুস শহিদ, মমতাজ উদ্দিন, রুহুল আমিন, নজির হোসেন নজর, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্য সচিব কামরুল হাসান সুমন উপস্থিত ছিলেন।

কর্মী-সমাবেশে এমরান সালেহ প্রিন্স অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহবান জানান।

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা টালবাহানা, ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণকে ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

তিনি তারেক রহমান ঘোষিত জনকল্যাণে আগামী বিএনপি সরকারের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য, মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ