নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না : এড. তৈমুর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না : এড. তৈমুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী এড. তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। সেনাবাহিনী নামানো হবে ভালো কথা। কিন্তু সেনাবাহিনীকে সাক্ষী গোপাল করা যাবে না। সেনাবাহিনীকে ক্ষমতা দিতে হবে। যেখানে সন্ত্রাস সেখানেই যেন তারা প্রতিরোধ করতে পারে।
শুক্রবার (২২ ডিসেম্বর) রূপগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এড. তৈমুর বলেন, রূপগঞ্জের কাঞ্চনে গতকাল সরকারি দলের নিজেদের মধ্যে খুনোখুনি হয়েছে, দেশি-বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আমরা এতে খুব সন্দিহান হয়ে পড়েছি।
তিনি আরও বলেন, জনগণ যেন সেনাবাহিনীর কার্যক্রম দেখে মনে করে যে সেনাবাহিনী এসেছি একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেওয়ার জন্য। আমার পোস্টার ফেস্টুন যেখানে লাগাই সেখানেই রাতে গিয়ে ছিড়ে ফেলে। আমি এসপি সাহেবকে বিষয়টি জানিয়েছি। তিনি বলেছেন ব্যবস্থা নেবেন। দেখি কি ব্যবস্থা নেবেন তিনি।
তৃণমূল বিএনপির এ মহাসচিব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সরকারি দলের মধ্যেই যদি খুনোখুনি হয় এবং প্রধানমন্ত্রী ব্যবস্থা না নেন তাহলে আমরা কীভাবে মনে করবো তিনি প্রতিশ্রæতি রক্ষা করতে পারবেন। এতে বিরোধীদল যে বলছে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, সেটাই প্রমাণিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ