নির্বাচিত সরকার না আসলে দেশে অর্থনৈতিক বিপর্যয় আসবে: ব্যারিস্টার অসীম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচিত সরকার না আসলে দেশে অর্থনৈতিক বিপর্যয় আসবে: ব্যারিস্টার অসীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দেশে দ্রুত সময়ের মধ্য নির্বাচিত সরকার না আসলে একটা অর্থনৈতিক বিপর্যয় চলে আসার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তিনি বলেন, ‘দেশে অতিসত্বর নির্বাচিত সরকার না আসলে অর্থনীতির যে অব্যবস্থাপনা আছে সেখানে একটা বিপর্যয় চলে আসবে। আপনারা দেখছেন দেশি বিদেশি কেউ বিনিয়োগ করছেনা এর কারণ তারা তারা এখন বিনিয়োগকে নিরাপদ মনে করছেন না।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে যানজট মুক্ত নগরীর লক্ষ্যে ট্র্যাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও অনুমোদনহীন, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবিতে এক মানবন্ধনে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, একটি নিরপেক্ষর নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পরিসমাপ্তি ঘটান। সেই নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র গঠনের সুযোগ পাই তাহলে নাগরিকের সব চাহিদা পূরণে কাজ করা হবে।’

নাগরিক দুর্ভোগের বিষয়ে তিনি বলেন, ‘রাস্তায় হাজার হাজার গাড়ি আছে কিন্তু বেশিরভাগ গাড়ির ফিটনেস ভালো নেই, নতুন রাস্তা ঘাট হচ্ছে না, অবৈধ গাড়ি বন্ধ হচ্ছে না, পুরোনো রাস্তা সংস্কার হচ্ছে না। এমন দুর্ভোগের মধ্যেও আমরা যারা ট্যাক্স দেই তারা যথাযথ নাগরিক সেবা পাচ্ছি না। এখন থেকে নাগরিক সেবা না পেলে সব ট্যাক্স দেওয়া বন্ধ করে দেবো। জনগণের টাকায় রাষ্ট্র চলবে-কিন্তু সেখানে নাগরিক দুর্ভোগ কমবে না, এমন ব্যবস্থায় রাষ্ট্র চলতে পারে না।’

ব্যারিস্টার অসীম বলেন, ‘আজ থেকে চার বছর আগে যুগপৎ আন্দোলনের শরীকদের নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই রাষ্ট্রের সংস্কার গণতান্ত্রিক ভিত্তি, আইনের শাসন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিচার বিভাগ সংস্কারের কথা বলেছেন তারেক রহমান। আমরা দেখেছি সংস্কারের ঐকমত্য কমিশনে অনেকে অনেক কথা বলছেন কিন্তু জনগণের কল্যাণের জন্য কেউ কথা বলছে না। রাষ্ট্রের আমূল সংস্কারের কথা কেউ বলছে না। সবাই কীভাবে ক্ষমতায় যাবে সেই কথা ভাবছে।’

মানববন্ধনে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলাবাগান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিবরিয়া লাকী, হাজারীবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রেজা ফয়সাল, ধানমন্ডি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু নাসের লিটন, যুগ্ম আহ্বায়ক মো. দিলা, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আমির হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ