নির্লজ্জ সিইসি আ’লীগের দলীয় ক্যাডারে পরিণত হয়ে গেছে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্লজ্জ সিইসি আ’লীগের দলীয় ক্যাডারে পরিণত হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৬, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, নির্লজ্জ সিইসি আওয়ামী লীগের দলীয় ক্যাডারে পরিণত হয়ে গেছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন সর্বোচ্চ ক্ষমতা রাখে। অথচ সে আওয়ামী লীগকে খুশি করতে গিয়ে বলল তিনি মারা যায়নি!। তিনি মারা গেলে শান্তি হতো।
আমরা একে সিইসি বলতে পারি না ছিছি বলি। নির্বাচন কমিশন ইন্তেকাল কমিশন হয়ে গেছে।
শুক্রবার (১৬ জুন) ডিআইটি এলাকায় চরমোনাই পীর মুফতি ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদের আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল করে বিভিন্ন এলাকা থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হন সমাবেশে। সমাবেশ শুরুর আগেই কানার কানার পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।
তিনি বলেন, আমাদের কাজ সুশৃঙ্খল। তার উদাহরণ বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন। আমাদের সর্বোচ্চ নেতার ওপর আঘাত করা হয়েছে। তাও আমরা সুশৃঙ্খল রয়েছি। আমরা কিন্তু এ স্রোত আটকে রাখতে পারছি না।
তিনি আরও বলেন, আমরা মুরুব্বিদের আদেশের অপেক্ষায় আছি। নারায়ণগঞ্জের অলিগলিসহ অচল করে দেব। আজ দেখে যান নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ থেকেই আমরা এ ভোটচোর আওয়ামী লীগ তথা শেখ হাসিনার দুঃশাসনের পতন ঘটাবো ইনশাআল্লাহ।
এতে জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের নেতাকর্মী ছাড়াও হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামিক দলের শত শত নেতা-কর্মী অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ