নিশিরাতের ভোট আর সম্ভব নয়: কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, আমরা এলডিপির পক্ষ থেকে সরকারকে বারবার সতর্ক করেছি যে, ২০১৪ এবং ২০১৮ সাল বাংলাদেশে আর আসবে না। নীশিরাতের ভোট আর সম্ভব নয়। সমগ্র দেশবাসী দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্নেল অলি বলেন, বর্তমান সরকার অত্যন্ত সফলতার সাথে রাজনীতি ধ্বংস করে দিয়েছে। অর্থনীতির বারোটা বাজানোর সেই চেষ্টা অব্যাহত রেখেছে। আল্লাহর মেহেরবানীতে এবার তাদেরকে বিদায় নিতে হবে।
তিনি বলেন, সরকার দুর্নীতিতে সেঞ্চুরি করেছে। এমনকি ঢাকার জলবদ্ধতা নিরসনের জন্য বছরে ৩০০ কোটি ব্যয় করেছে কিন্তু আমারা জলবদ্ধতা থেকে রেহাই পাইনি। বড় প্রকল্পে বড় লুট, এই প্রকল্প গুলো দ্বারা শতকরা ৮০% লোক লাভবান হয়নি।
তিনি আরো বলেন, রিজার্ভ আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে, লক্ষ্মণ ভাল নয়। উদ্বেগের কারণ, প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে রিজার্ভ আছে ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি। ডিসেম্বর মাসে ঋণ পরিশোধ করতে হবে ১২ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রতিমাসে গড়ে ২ বিলিয়ন ডলারের নিচে। প্রতিমাসে বাণিজ্যিক ঘাটতি ৩ থেকে ১ বিলিয়ন ডলার প্রতিমাসে পরিশোধ করতে হয় ০.৬৯ বিলিয়ন ডলার। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করেও ঋণের টাকা পরিশোধ করতে পারবে না। বড় গলায় গর্ব করে এই সরকার বলেছিল যে, আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার। অর্ধেকের বেশি এই সরকারের ডাকাতেরা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে। যথেষ্ট হয়েছে, এখন ক্ষমতার মোহ ত্যাগ করুন। আগামী ৩০ দিনের মধ্যে পদত্যাগ করে দেশের জনগণকে স্বস্তিতে নিঃশ্বাস নিতে দিন। যতদেরি শাস্তি তত কঠিন হবে। দেশবাসীকে শান্তিতে থাকতে দেন।
এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্ব এলডিপির সভাপতি মো. সোলায়মান, পশ্চিম এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সভাপতি এড. নূরে আলম, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি এবিএম সেলিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসানসহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ