নিশোর বিরাট বড় ভক্ত স্বস্তিকা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিশোর বিরাট বড় ভক্ত স্বস্তিকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২২, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২২, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

‘বাংলাদেশের সিনেমা দেখেন? কোন তারকার কাজ পছন্দ?’- এসব প্রশ্নে ভিনদেশি তারকাদের কূটনৈতিক উত্তরের আশ্রয় নিতে দেখা গেলেও সাবলিল উত্তর দিলেন স্বস্তিকা! রবিবার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবধারিতভাবেই সেই প্রশ্নটি শুনতে হলো পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীকেও।

জানিয়েছেন, বাংলাদেশের অনেকের কাজই তার প্রিয়। ওটিটির বদৌলতে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর কাজ নিয়মিত দেখেন। তবে এই অভিনেত্রীর কাছে ভীষণ প্রিয় কিন্তু আফরান নিশো! এই অভিনেতার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দু’বার দেখেছেন।

২০ জানুয়ারি দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে রাজধানীতে আসেন স্বস্তিকা। এই উৎসবে ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে তার অভিনীত ছবি ‘বিজয়ার পরে’। একই উৎসবে রবিবার (২১ জানুয়ারি) ‘উইমেন ইন সিনেমা’ বিষয়ক কনফারেন্সে যোগ দিয়েছিলেন তিনি।

সেখানে তিনি কথা বলেছেন ভারতীয় চলচ্চিত্রে নারীদের কীভাবে দেখানো হয়, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে সেন্সর বোর্ড কোন দৃষ্টিতে নারী চরিত্রদের দেখে, সিনেমায় নারী চরিত্রগুলো কেমন হওয়া উচিত—এসব বিষয় নিয়ে।

কনফারেন্স শেষে স্বস্তিকা মুখোমুখি হন ঢাকার সংবাদকর্মীদের। বাংলাদেশের তারকাদের নিয়ে তারকাছে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘মোশাররফ করিম স্যার, চঞ্চল চৌধুরী, আফরান নিশোর কাজের খুবই ভক্ত আমি। কিন্তু আফরান নিশোর বিরাট বড় ভক্ত। তার ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দু’বার দেখেছি। এছাড়াও চরকি ও হইচই প্লার্টফর্মে ‘সিন্ডিকেট’, ‘কাইজার’সহ অভিনেতার সব কাজ দেখেছি।’

নিশোর ভীষণ ভক্ত জানিয়ে এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি বিমানবন্দর থেকে আসার সময় আমার গাড়ির পাশে কোনো একটি ব্যানারে তার (আফরান নিশো) বিজ্ঞাপনের ছবি দেখেছি। যেটা দেখেও লাফিয়ে উঠেছি। আমি আসলে তার অনেক বড় ভক্ত।’

অভিনয়ের মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সজাগ হওয়ার প্রতি গুরুত্ব দেন স্বস্তিকা। তিনি বলেন, ‘শিল্পীদেরও একটা দায়িত্ব থাকে, শিল্পী হিসেবে তারা কী ধরনের ন্যারেটিভের সঙ্গে যুক্ত হতে চাইছে অথবা চাইছে না। অসংখ্য তরুণ দর্শক আমার সিনেমা দেখে, সোশ্যাল মিডিয়ায় ফলো করে, অনুসরণ করতে চায়। সুতরাং মাথায় সব সময় থাকে, এমন চরিত্র আমার বেছে নেওয়া উচিত, যা সবাইকে অনুপ্রাণিত করবে। যদিও অভিনয়ই আমার রুটি-রোজগার। তবে, শুধু রোজগারের জন্য আমাদের সিনেমা করা উচিত নয়।’

ভারতীয় বাংলা সিনেমায় ইতোমধ্যে দারুণ সব কাজ উপহার দিয়েছেন স্বস্তিকা। পাশাপাশি হিন্দি ভাষার সিনেমা ও সিরিজেও কাজ করছেন নিয়মিত। দিলবেচারা, কালা এবং পাতাললোক এর মতো কাজেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ