নিশ্চিত পরাজয় জেনে বিএনপি দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে’ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিশ্চিত পরাজয় জেনে বিএনপি দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি এখন জনসমর্থনহীন একটি দল। তাদের গণবিরোধী রাজনীতির কারণেই তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে৷ বিএনপি অন্তঃসার শূণ্য।

বৃহস্পতিবার (২ জুন) শরীয়তপুরের সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতেভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, কোনো দিন কোনো আন্দোলনেই বিএনপি সফল হয় নি, রাজপথেও সফল হয়নি। নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা যাকে সামনে পায় তাকেই ধরে। এতদিন বিদেশীদের কাছে ধরনা দিয়েছে। এখন আবার নামসর্বস্ব নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সভার নামে ধরনা দিচ্ছে। ওই অনেক দলের নামও এদেশের মানুষ জানে না। তাদের জনসমর্থনও শূণ্যের কোঠায়। ওইসব দলের ৫জন নেতার নামও এদেশের মানুষ বলতে পারবে না। ভোট তো দূরের কথা। ক্ষমতার নেশায় মরিয়া সব হারিয়ে খড়কুটো আকঁড়ে ধরে বাঁচতে চায়। বিএনপি এখন রাজনৈতিকভাবে এতটাই দেওলিয়া হয়ে গেছে।

উপ-মন্ত্রী শামীম বলেন, বিএনপির এক নেতা আরেক নেতাকে বিশ্বাস করে না, এক নেতা আরেক নেতাকে সন্দেহ করে। যারা তাদের নেত্রীর মুক্তির জন্য সারাদেশের কোনো একটা মিছিল করতে পারে না। তারা বিদেশে প্রভুদের দয়ায় ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। বিএনপির রাজনীতিতো এখন বিলীনের পথে,তাই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যদি কোনোভাবে ক্ষমতায় আসা যায় এই অপচেষ্টা। এসুযোগ কোনো দিন হবে না। ক্ষমতায় আসতে হলে সংবিধান অনুয়ায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে ক্ষমতায় আসতে হবে।

উপমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতাদের কথা এবং কাজে মিল নেই। তারা জনমতের কথা বলেন, অথচ তারা জনমত যাচাইয়ের সাহস রাখেন না- নির্বাচনে অংশগ্রহণে ভয় পান। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে অন্তরে স্বৈরতন্ত্র ও দেশবিরোধী আদর্শকে ধারণ করে। তারা এদেশে অপরাজনীতির প্রবর্তক। ক্ষমতায় থাকলে লুটপাট, আর না থাকলে মানুষ খুন করা তাদের স্বভাব।

এনামুল হক শামীম বলেন, পদ্মাসেতু হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, আত্মবিশ্বাস ও সাহসিকতার নাম। পদ্মাসেতু বাঙালির দাবিয়ে না প্রতিক। জননেত্রী স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান ও স্বপ্ন বাস্তবায়ন করেন। এটাই তার প্রমাণ। কোনো অপশক্তিই জননেত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারেনি, কখনো পারবেও না। এদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

আরশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল মালতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সদস্য ইউপি চেয়ারম্যান মাহবুব আলম সরদার প্রমূখ। এসময় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ