নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী কাকনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী কাকনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৪, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ইসরাত জাহান কাকনকে ধরে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। ইসরাত জাহান ওই কলেজের ছাত্রলীগ কমিটির সদস্য।

রবিবার (০৪ মে) দুপুরে কাকন কলেজ ক্যাম্পাসে এলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘মহসিন কলেজের ইসরাত জাহান কাকন নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ওই ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ