নিষিদ্ধ যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
নিষিদ্ধ ঘোষিত যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, এবার ঈদে সুনির্দিষ্ট কোন থ্রেট নেই। তবে, সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ও রাজধানীর ঈদ জামাত গুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।
রবিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, বলেন, সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এ ঈদগাহে নামাজ আদায় করবেন।
ডিএমপি কমিশনার বলেন, এবার নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এ ছাড়া শতাধিক সিসি ক্যামেরার নজরদারিও থাকবে।
জনতার আওয়াজ/আ আ