নিহতের নতুন সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দেশজুড়ে কোটাবিরোধী আন্দোলনে সৃষ্ট সহিংসতায় এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রবিবার (২৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী ১৪৭ জন নিহতের তথ্য জানিয়েছিলেন। আজ সেটা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে বলে মন্ত্রিসভায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জনতার আওয়াজ/আ আ