নিহত আব্দুল্লাহর বাড়িতে উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিহত আব্দুল্লাহর বাড়িতে উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ

 

যশোর প্রতিনিধি

নৌ-পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মো. আব্দুল্লাহ’র বাড়িতে উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেনাপোল বন্দরের নতুন কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি আব্দুল্লাহর মৃত্যুর খবর পান। এরপর তিনি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে আব্দুল্লাহর পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন নিহত আব্দুল্লাহর মামা ইসরাইল সর্দার ও বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। তিনি আব্দুল্লাহর দাফনস্থান পরিদর্শনও করেন।

এদিকে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে মারা যান আব্দুল্লাহ (২৩)। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে তিন মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। ২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে পুলিশি গুলিতে আহত হন আব্দুল্লাহ। তার চিকিৎসার জন্য সিএমএইচে মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আব্দুল্লাহ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল পাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বারের ছেলে। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ