নিহত ছাত্র-জনতার স্মরণে ময়মনসিংহে মোমবাতি প্রজ্বালন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিহত ছাত্র-জনতার স্মরণে ময়মনসিংহে মোমবাতি প্রজ্বালন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১০, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মোমবাতি প্রজ্বালন করে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণ করেছে ময়মনসিংহের শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর সার্কিট হাউস মাঠে এ মোমবাতি প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া হাজারো শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতে মোমবাতি প্রজ্বালন করে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে তারা আন্দোলনে শহীদদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করে।

এসময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া সব অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ অব্যাহত রাখতেও অঙ্গীকারবদ্ধ হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ