নিয়মানুযায়ী দিনের ভোট দিনেই হবে: সিইসি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিয়মানুযায়ী দিনের ভোট দিনেই হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৪, ২০২২ ১০:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৪, ২০২২ ১০:২৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আগামী নির্বাচনে ভোট তার নিয়মানুযায়ী হবে, দিনের ভোট দিনেই হবে। ভোট রাতে হবে না বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২৪ মে) সকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আনিছুরের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে ‘দিনের ভোট দিনেই হবে’ উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, ভোট তার নিয়মানুযায়ী হবে, দিনের ভোট দিনেই হবে। ভোট রাতে হবে না— এটি স্পষ্ট করে বলতে চাই। আমাদের উনি (ইসি আনিছুর) মাদারীপুরে স্পষ্ট করে বলতে চেয়েছেন, দিনের ভোট দিনেই হবে।

সিইসি আরও বলেন, ইভিএম নিয়ে চ্যালেঞ্জ নেব কি, এখনও সেই সময়টাই তো আসেনি। বারবার বলেছি দায়িত্বশীল পদে আছি। এ নিয়ে আরও দশটা (মিটিং) হবে, এখন যদি চ্যালেঞ্জ ছুড়ে দিই— ইভিএমে কোনো ত্রুটি নেই এটি হতে পারে না।

হাবিবুল আউয়াল আরও বলেন, আমরা পাঁচটা মিটিং করেছি, পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি; আরও মিটিং হবে। সেখানে পর্যালোচনা করবো। প্রয়োজনে ওপনে মিটিং করবো। আমরা বলেছি— ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই। কালকেও কারিগরি মিটিং হবে। নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছে আমাদের নেই। এটি আমরা অন্তর থেকে বলছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ