নীলফামারীতে অস্ত্র ও ছুরিসহ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ৪, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ৪, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ

নীলফামারীর কিশোরগঞ্জ মাগুড়া সড়কে শনিবার গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় মাহফুজার রহমান (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। এ সময় ওই যুবকের কাছ থেকে অস্ত্র, বুলেট ও ছুরি উদ্ধার করা হয়। রোববার (৪ মে) সকালে অস্ত্র আইনের মামলায় তাকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওই যুবক কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম।
কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস মিয়া জানান, এদিকে টহল ফোর্স থানা এলাকায়, জুয়া, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, ও বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে কিশোরগঞ্জ মাগুড়া আঞ্চলিক মহাসড়কের রাজীব নামক স্থানে রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের উপর নির্মিত ব্রিজের মাঝে এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। এরপর রাত ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, আসামী মাহফুজার রহমানকে আটকের পর তার দেহ তল্লাশি করে পাঞ্জাবীর ডান পকেট থেকে একটি পুরাতন বুলেট, কোমর থেকে একটি কাঠের হাতলযুক্ত ছোড়া, একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদে সাথে অস্ত্রসহ বুলেট রাখার উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে না পারার কারণে মনে হয় সে যে কোন সময় অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতো। তাকে রবিবার অস্ত্র আইনে মামলা দিয়ে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিশোরগঞ্জ থানার মামলা নম্বর (৭)।
জনতার আওয়াজ/আ আ