নীলফামারীতে জামায়াতের নির্বাচনি প্রচারণায় মহিলা কর্মীদের মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাড. আল ফারুক আব্দুল লতিফের নেতৃত্ব স্মরণকালের সর্ববৃহৎ জামায়াত সমর্থিত মহিলাদের নিয়ে নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) সকাল থেকেই সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের মহিলা কর্মী ও সমর্থকরা রিকশা-ভ্যান, অটো ও পায়ে হেঁটে বড় বাজার এলাকায় জড়ো হতে থাকেন।
এ সময় নেতা কর্মীদের ভিড়ে বড় বাজার, ফায়ার সার্ভিস মোড়, কিচেন মার্কেটসহ আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পরে সকাল ১১টার দিকে নীলফামারী বড় বাজার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়।
এ নির্বাচনি মিছিলে হাজার হাজার মহিলা নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নীলফামারী শহর যেন রুপ নেয় এক বিশাল গনমিছিলে। রাস্তার দুই পাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে কৌতূহল ও বিস্ময়র দৃষ্টতে উপভোগ করেন নারীদের দিয়ে গণ-মিছিলের এই ব্যতিক্রমী দৃশ্য। সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ এই মিছিল শহর জুড়ে সৃষ্টি করে এক অন্য ধরনের আবহ ।
খবরের কাগজের সঙ্গে কথা হয় শহরের বড় বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর সঙ্গে তিনি বলেন, ‘নীলফামারীতে মহিলাদের নিয়ে এমন বিশাল,শৃঙ্খল মিছিল এর আগে দেখিনি । এটি সত্যিই নজিরবিহীন ঘটনা।’
নীলফামারী পৌর বাজার এলাকার ব্যবসায়ী বলেন, ‘জামায়াতে ইসলামীর হাজার হাজার মহিলা নেত্রী ও কর্মীর
অংশগ্রহণে যে মিছিলটি বের করা হয় এটি নীলফামারীর ইতিহাসে বিরল । এর আগে কোনো রাজনৈতিক দলের
নারীদের এত বড় মিছিল নীলফামারীবাসী দেখেনি।
মিছিলে উপস্থিত ছিলেন- জেলা মহিলা জামায়াতের সভানেত্রী সেলিনা বেগম, সহকারী সেক্রেটারি নাহিদ আক্তার, রাকসুর মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা হাফসাসহ সদর আসনের বিপুলসংখ্যক মহিলা নেত্রী ও কর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠায় নারী সমাজ আজ ঐক্যবদ্ধ। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফের বিজয়ে নারী ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বক্তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এ নির্বাচনে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি।
জনতার আওয়াজ/আ আ