নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় ছাত্রদল৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতারা ও অভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এ ধরনের নৃশংস হামলা অভাবিত। গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অনিয়ন্ত্রিত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে দায়ীদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ