নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৯ আগস্ট) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি।

বার্তায় বলা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের ওপর আইনশৃঙ্খলা বাহিনী, লীগ ও জাতীয় পার্টির বর্বর হামলার প্রতিবাদে শুক্রবার রাত সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ঢাকা মহানগর, এনসিপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ