নুসরাত ফারিয়া হয়েই জন্মাতে চাই: ফারিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নুসরাত ফারিয়া হয়েই জন্মাতে চাই: ফারিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ

 

ঢাকা-কলকাতায় কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এই ব্যস্ততার মাঝে আজ (৯ মার্চ) সন্ধ্যা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। সঙ্গে আছেন নায়ক ফেরদৌস।

সংবাদমাধ্যমে ফারিয়া জানালেন, এর আগে গত একমাসে পাঁচটি গানের শুটিং করেছেন। বাংলাদেশে অনম বিশ্বাসের পরিচালনায় ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং করেছেন। ছবিটির ডাবিং বাকি। কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ ছবির শুটিং করেছেন।

এর মধ্যে রাজ চক্রবর্তীর বহুল প্রশংসিত ‘প্রলয়’ ছবির সিক্যুয়ালে ‘আবার প্রলয়’ ছবিতে কেমিও দিয়েছেন ফারিয়া। একটি গানেও তিনি অতিথি হয়েছেন। ফারিয়া বলেন, এই ব্যস্ততায় আমি অনেক হ্যাপি।

‘আবার প্রলয়’ ছবিতে প্রায় ছয় শতাধিক আর্টিস্ট নিয়ে ধামাকা আইটেম গানের শুটিং করেছেন ফারিয়া। জানিয়েছেন, এই গানটির শিরোনাম ‘খেলা হবে’।

গানটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, লার্জার স্কেলে শুটিং করা। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। আমার বিশ্বাস, ‘খেলা হবে’ গানটি দুই বাংলার মানুষ পছন্দ করবেন।

২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে ব্যবসায়ী রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় নুসরাত ফারিয়ার। ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। জানিয়েছিলেন, তাদের দীর্ঘদিনের পরিচয় ও প্রেম। কিন্তু সেই বিয়ে ভেঙে গেছে। ফারিয়া কদিন আগে বিষয়টি নিজেই সোশ্যাল হ্যান্ডলে স্পষ্ট করেছেন।

কী এমন হলো যে ভাগদান ভাঙল? ফারিয়া বলেন, আসলে আমি আমার ফ্যানদের বিষয়টি জানিয়েছি। আমার জানানো উচিত ছিল তাই জানিয়েছি। এটাই যথেষ্ট। এখন আমি অনেক ভালো আছি। এত ভালো আছি যে আমাকে যদি কেউ বলে নুসরাত ফারিয়া হতে চাও নাকি অন্যকিছু হতে চাও? আমি বলবো, যতবার জন্মাবো এই নুসরাত ফারিয়া হয়েই জন্মাতে চাই। আমি যে এখন ভালো আছি এতটুকুই উত্তরে নিশ্চয়ই স্পষ্ট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ