নেতাকর্মীদের উজ্জীবিত করতে নয়া পল্টনে চলছে প্রতিবাদী সঙ্গীত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেতাকর্মীদের উজ্জীবিত করতে নয়া পল্টনে চলছে প্রতিবাদী সঙ্গীত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ১:২২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

যুগপৎ আন্দোলনের একদফা ও নতুন কর্মসূচি ঘোষণায় লক্ষ্যে ঢাকায় সমাবেশ করছে বিএনপি ও সমমনা দলগুলো। দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর আগেই সকাল ৯টা থেকেই নয়া পল্টনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী আসতে শুরু করেছে। সমাবেশের সময় যতই ঘনিয়ে আসছে ততই নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠছে নয়া পল্টন। আর সমাবেশে আসা নেতাকর্মীদের উজ্জীবিত করতে চলছে প্রতিবাদী সঙ্গীত।

বুধবার বেলা ১১টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে গান শুরু হয়। এই মঞ্চে থেকে কবিতাও পাঠ করা হয়।

দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সমাবেশের জন্য মঞ্চও প্রস্তুত করা হয়েছে। ছয়টি ট্রাক দিয়ে এই অস্থায়ী মঞ্চ তৈরী করা হয়েছে।

সমাবেশের ব্যানারে লেখা হয়েছে, ‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণা’।

আজকের সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের একদফা ও নতুন কর্মসূচি ঘোষণা আসবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করবেন।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশে অংশ নিতে সকাল ৯টা থেকে নয়া পল্টনে জড়ো হতে শুরু করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মৎস্যভবনসহ নয়াপল্টনে অবস্থান নিয়েছেন। তারা ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ