নোয়াখালীতে উপলব্ধি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৫, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে উপলব্ধি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নোয়াখালীতে কবি মামুনুর রশীদের ‘উপলব্ধি’ কবিতা বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে নোয়াখালী এলজিইডি মিলনায়তনে বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুব আলমগীর আলো, নোয়াখালী সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. ইস্তেকার আহমেদ (নিপু)।

সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মির্জা গালিব।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় নোয়াখালীকে দ্রুত বিভাগে উন্নীত করা সময়ের দাবি। পাশাপাশি আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য নোয়াখালী সিটি কর্পোরেশন, শিল্পায়নের জন্য অর্থনৈতিক অঞ্চল এবং যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধিতে বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

আলোচনা শেষে কবি মামুনুর রশীদের ‘উপলব্ধি’ কবিতা বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ