নোয়াখালীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

ছবি প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি মাছের আড়ত থেকে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত যুবকের শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত ভাব লক্ষ্য করা গেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত যুবকের বয়স ৩০-৩৫ বছর হবে। মরদেহটির পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা পরিচয় নির্ণয় এবং ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ