নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল।

সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া মিয়া বাড়ির প্রাঙ্গণে তিন শতাধিক মানুষের হাতে ঈদ উপহার ও ইফতারসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম আকাশ, ভুলুয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুরাদ হোসেন রাব্বি, পদুয়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা ফরমান প্রমুখ।

জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, তারেক রহমানের উপহার হিসেবে পাঁচ শতাধিক মানুষের মাঝে এই ঈদ উপহার ও ইফতারসামগ্রী দেওয়া হয়েছে।পর্যায়ক্রমে আরো মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ