নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবনের দায়ে ৩ যুবকের কারাদন্ড - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবনের দায়ে ৩ যুবকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সদর উপজেলায় মাদক সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। এর আগে, একই দিন বিকেলে উপজেলার ইসলামগঞ্জ বাজার ও দক্ষিণ হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের নুরুল আমিনের ছেলে মো.রাহাত (২২) কৃষ্ণরামপুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মো.জাবেদ (৩৬) ও মৃত নজরুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন (৩৪)।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, বুধবার বিকেলে উপজেলার ইসলামগঞ্জ বাজার ও দক্ষিণ হাউজিং এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় ওই তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ