নোয়াখালীতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৪, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলার রশীদ কলোনীর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ বিএনপির অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ