নোয়াখালীতে বিএনপির ২ নেতা গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে বিএনপির ২ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ আগস্ট) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সোলেমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দুটি মামলা রয়েছে।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো.মফিজুর রহমান বলেন, এসব ঘটনা এবং মামলা গুলো গায়েবি। বিএনপি নেতাদের ভয়ভীতি দেখানো ও হয়রানির উদ্দেশে তাদের গ্রেফতার করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দুটি মামলা রয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ