নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাষ্টিস - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাষ্টিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
গণহত্যার বিচার, আহতদের সুচিাকৎসা ও বিগত ১৬ বছরের ঘুম, খুন ও দুর্নীতির বিচারের দাবীতে নোয়াখালীতে শিক্ষার্থীদের মার্চ ফর জাষ্টিস কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে নোয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ও নোয়াখালীর সর্বস্তরের ছাত্রজনতা আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। জেলা শহরের মাইজদী বাজার এলাকা থেকে মার্চ ফর জাষ্টিস শুরু হয়ে নোয়াখালী পৌর বাজারের সামনে এসে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।

এ সময় তারা বলেন, হাসিনা সরকারের পদত্যাগের দাবীতে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিলো তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এছাড়া বিগত ১৬ বছর সরকারে থাকার সময় স্বেরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ আওয়ামীলীগের মন্ত্রী-এমপি-নেতারা যে দূর্নীতি করেছে এবং ঘুম, খুন হয়েছে তার বিচার করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ