নোয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে তরুণের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে।

নিহত মো.রিফাত (২৫) জেলার সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানীর দরজায় পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিফাত রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে সোনাপুর থেকে মন্নান নগরের দিকে যাত্রা করে। ওই সময় নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানীর দরজার পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিফাত ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলী আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল রাখা আছে। কোন অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ