নোয়াখালীতে ৪ হাজার কেজি চিনিসহ পিকআপ চালক গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে ৪ হাজার কেজি চিনিসহ পিকআপ চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১০, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১০, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে ৮০ বস্তা ভারতীয় চিনিসহ এক পিকআপ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চিনি পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলের দিকে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াদ হোসেন (৩২) চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াখলা গ্রামের আরিফুর রহমানের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, সোমবার গভীর রাতে উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি পিকআপ তল্লাশি করে ৮০টি বস্তায় থাকায় ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপ চালকে চোরা চালান মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ