নোয়াখালীতে ৮ শিক্ষককে অব্যাহতি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালীতে ৮ শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল পরিক্ষায় দায়িত্বে অবহেলা ও নকলে সহযোগিতা করার অপরাধে আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া আট শিক্ষক হলেন, উপজেলার থানার হাট দাখিল মাদরাসার দেলওয়ার হোসেন, আমকি মহিলা মাদরাসার আমিরুল হোসেন, পিতাম্বরপুর দাখিল মাদরাসার সাইফুল ইসলাম, শাকতলা আলিম মাদরাসার সুমি আক্তার ও আবুল হোসেন, নান্দিয়া পাড়া আলিম মাদরাসার শরিফ মোহাম্মদ ইকবাল এবং সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার মেজবা উদ্দিন ও ইউনুস শরিফ।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও হামেদীয়া কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির। তিনি বলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা হামেদীয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়ে এই আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা বলেন, শিক্ষার্থীরা গণিত পরীক্ষা চলাকালে শিক্ষকদের সহযোগিতা নিয়ে সেট-কোড পূরণ করছিল। কেন্দ্র পরিদর্শনের সময় বিষয়টি আমার নজরে আসে। পরে তাৎক্ষণিক ৮ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ