নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক আলো, সদস্য সচিব হারুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাহবুব আলমগীর আলো কে আহবায়ক ও হারুনুর রশিদ আজাদ কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, সদস্য গোলাম হায়দার বিএসসি ও সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান।
জনতার আওয়াজ/আ আ