নৌকা থাকলে অন্তত গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নৌকা থাকলে অন্তত গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে নৌকা আর ধানের শীষ ছিল। এবার নৌকা নেই। নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। বিপদে ফেলে চলে গেছে। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি৷

মির্জা ফখরুল বলেন, যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে ৷ আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে তারা আবার এসে ভোট চাচ্ছে। যে দলটা আমাদের দেশকে বিশ্বাস করে না। স্বাধীনতাকে বিশ্বাস করে না। তাদেরকে ভোট দিয়ে দেশটার সর্বনাশ করব না৷

এ সময় সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ