ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ফখরুল-খসরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ফখরুল-খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিতে সোমবার (৩ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিট ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির এই দু’ জ্যেষ্ঠ নেতা পৌঁছেছেন।

এছাড়া, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা জাইমা রহমান যাবেন বলে জানিয়েছে বিএনপি।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ