নয়ন মিয়া হত্যাকান্ডের প্রতিবাদে জাবিতে ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ

বিএনপি’র কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য লিফলেট বিতরণকালে আওয়ামী আজ্ঞাবহ বাকশালী পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নয়ন মিয়া হত্যাকান্ডের প্রতিবাদে এবং দোষী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সন্ধ্যা ৭ টায় মশাল ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
মিছিলটি মীর মোশাররফ হোসেন হলের সামনে থেকে শুরু হয়ে ডেইরী গেট এসে শেষ হয়।
উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান রনি, সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন, সাবেক সহ-সভাপতি রাব্বি হাসান, শহীদ সালাম বরকত হলে যুগ্ন আহবায়ক মোঃ আফফান আলী, শেখ শাহনেওয়াজ শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইস্রাফিল চৌধুরী সোহেল, হুমায়ুন হাবিব হিরন, মনিরুজ্জামান সাগর, মশিউর রহমান রোজেন, সাইদুল ইসলাম, রাশিদুল ইসলাম রোমান, জর্জিস মোঃ ইব্রাহিম, সাইফ হাসান, জাহাঙ্গীর হোসেন, মেহেদী হাসান প্রিন্স, মাজহারুল আমিন তমাল, সাইফুল ইসলাম, আমির হোসেন, রায়হান হোসাইন মিল্টন, কে এম রিয়াদ, মমিনুর রহমান, আব্দুল্লাহ বাকি অন্তর, সাইদুল ইসলাম রাহুল সহ আরো অন্যান্য নেতাকর্মী।
জনতার আওয়াজ/আ আ