নয়াপল্টনের বিকল্প ৩ ভেন্যুর প্রস্তাব বিএনপির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। তবে এই সমাবেশের ভেন্যু নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। সমাবেশস্থল নিয়ে বিএনপি রয়েছে অনিশ্চয়তায়। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়ক ছাড়া শনিবারের গণসমাবেশটি করতে এখন পর্যন্ত তিনটি বিকল্প স্থান প্রস্তাব করেছে দলটি। সেগুলো হলো- আরামবাগ, মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের সড়ক ও জাতীয় ঈদগাহ।
নয়াপল্টনের বাইরে তিন জায়গার কোনো একটিতে অনুমতি পেলে সেখানে সমাবেশ করতে রাজি বিএনপি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আরামবাগ ও আইডিয়াল স্কুলের সামনের সড়কে অনুমতি দিলে জনভোগান্তি মাত্রা ছাড়াবে। জনসমাগমের জায়গাও সেখানে অপ্রতুল।
আর ঢাকার প্রাণকেন্দ্রে হওয়ায় জাতীয় ঈদগাহে কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য সাধারণত অনুমতি দেওয়া হয় না। বুধবার(৭ ডিসেম্বর) বিএনপির এক প্রতিনিধি দলের সাক্ষাৎ করার কথা রয়েছে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে।
জনতার আওয়াজ/আ আ