নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৮, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৮, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে তিনি কার্যালয়ে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার দলীয় কার্যালয়ে যান তারেক রহমান। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি পল্টনের এই কার্যালয়ে গিয়েছিলেন।

তার আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। একই সঙ্গে অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

দলীয় সূত্রে জানা গেছে, কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নয়াপল্টনে আসায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে মহানগর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত ছিলেন। তারা দুপুরের পর থেকেই এলাকায় জড়ো হতে শুরু করেন এবং স্লোগানের মাধ্যমে পুরো পরিবেশ সরগরম করে তোলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ