নয়াপল্টনে ঝটিকা মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ

নেতাকর্মীদের উপর হামলা, গ্রেফতার ও কার্যালয়ে তালা মারা প্রভৃতি কর্মকাণ্ডের প্রতিবাদে নয়াপল্টনে থমথমে অবস্থার মধ্যেও দুপুর ১২টার পর থেকে কয়েকবার ঝটিকা মিছিল বের করেছে বিএনপি নেতাকর্মীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলেও দুপুর পৌনে ১টার দিকে তারা আবারও মিছিল বের করার চেষ্টা করলে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা গেছে।
এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে দুইজনের নাম আরশাদ ও উজ্জ্বল। তাদের দুইজনেরই দাবি তারা গুলিস্তানের হকার।
নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ দিন রাতেই বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। ঢুকতে দেওয়া হয়নি দলটির সিনিয়র নেতাদেরও। এরই জের ধরে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকেই কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়। এমনকি স্থানীয়দেরও ঢুকতে বা বের হতে দেখানো লাগছে আইডি কার্ড। আর সন্দেহভাজন কাউকে দেখলেই পুলিশ করছে জিজ্ঞাসাবাদ।
জনতার আওয়াজ/আ আ