নয়াপল্টনে যুবদল কর্মী শাওনের জানাজা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে যুবদল কর্মী শাওনের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ

 

মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় নিহত যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহ মোহাম্মাদ নেছারুল হক।

জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লা আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন প্রমুখ অংশ গ্রহণ করেন।

এরআগে দুপুর থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী শাওনের লাশের জন্য অপেক্ষা করতে থাকেন। তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। পরে জানাজা শেষে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, গতকাল বুধবার মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের পাশে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর ও শাওনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবদল কর্মী শাওন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ