পঞ্চগড়ে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বোদায় দেবিগঞ্জ-বোদা উপজেলা এবং পৌর যুবদলের যৌথ উদ্যোগে শীতবস্ত্র হিসেবে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ