পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ, বাড়িঘরে আগুন, আহত ১০
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জুমা নামাজ শেষে আজ শুক্রবার বেলা দুইটার পর পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে এ সংঘর্ষ হয়। পরে ১০টি বাড়িঘর ও ৪টি দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের একটি কার্যালয়। এ ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
মুসল্লি ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা চৌরঙ্গী মোড়ে সমবেত হন। পরে তাঁরা মিছিল বের করেন। মিছিল থেকে ইটপাটকেল ছোড়া হলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। একপর্যায়ে ক্ষুব্ধ মুসল্লিরা শহরের ধাক্কামারা এলাকার ট্রাফিক পুলিশের কার্যালয় পুড়িয়ে
জনতার আওয়াজ/আ আ