পঞ্চগড়ে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারাল অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার বোদা উপজেলার বাজারে কাপড়ের দোকান করেন সেলিম শেখ। দোকান বন্ধ করে রাত ১১টার দিকে বাড়িতে প্রবেশ করেই দেখেন ড্রয়িং রুমে তিন জায়গায় দুই সন্তান ও স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। তা দেখে চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশিরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও। ছুটে আসেন গ্রামের বহু লোকজন।

স্থানীয় এক সংবাদকর্মীর ফেসবুকে লাইভে দেখা যায়, কাপড় ব্যবসায়ীর বাড়ির ডাইনিং ফ্লোর রক্তাক্ত। তিনখানে পড়ে রয়েছে তিনজনের রক্তাক্ত মরদেহ। একটি ঘরের কাপড় চোপড় ছিল এলোমেলো।

জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির এক পাশের ছোট টিনের দরজা ভেঙে প্রবেশ করে ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায় প্রধান ফটক দিয়ে।

ব্যবসায়ী সেলিম শেখ বলেন, রাতে দোকানের কাজ সেরে বাড়িতে ফিরি। বাড়িতে প্রবেশ করেই দেখি দরজা খোলা। পা বাড়াতেই দেখি ঘরের ফ্লোরে আমার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে ফেলে রেখেছে। তা দেখে চিৎকার করে উঠি। চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসেন। এখন আমার স্ত্রী-সন্তান সবই গেল। যারা আমার স্ত্রী সন্তানকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

স্থানীয়রা বলেন, এমনভাবে স্ত্রী-সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা বেদনাদায়ক। যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে অতিদ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হোক। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া সাংবাদিকদের বলেন, আমাদের ধারণা, এ হত্যাকাণ্ড ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা ক্রাইম সিন সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে প্রেরণ করা হবে। বিভিন্নভাবে তদন্ত কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ